গর্ভবতী মায়েরা কি করোনার টিকা নিতে পারবেন? - The News Lion

গর্ভবতী মায়েরা কি করোনার টিকা নিতে পারবেন?

 


দি নিউজ লায়নঃ    করোনার জেরে বিশ্বজুড়ে পাল্টে গিয়েছে মানুষের জীবনযাত্রা। এ সময় আমাদের উচিত শরীরের প্রতি অধিক যত্নবান হওয়া এবং টিকা নেওয়া খুবই জরুরি। কিন্তু অনেকে প্রশ্ন, গর্ভবতী মায়েরা কি করোনার টিকা নিতে পারবেন? একটা সময় ছিল যখন ভ্যাকসিন কেবল আসতে শুরু করেছে, তখন কিন্তু একটা কন্ট্রাইন্ডিকেশন ছিল যে প্রেগন্যান্ট মায়েরা অথবা ল্যাকটেটিং মায়েরা ভ্যাকসিন দিতে পারবে না। 


কিন্তু এখন আরসিইউজি, ফিগো—বিভিন্ন গাইডলাইনে যেটা আমাদের দিকনির্দেশনা দিচ্ছে, সেটা হলো যে প্রেগন্যান্ট মায়েরাও কিন্তু সাধারণ জনগণের মতোই ভ্যাকসিন নেবে এবং তাদের জন্যও শিডিউল একই রকম। ল্যাকটেটিং মাদারদের জন্যও আসলে ভ্যাকসিনের কোনো তারতম্য নেই। তারা কোভিড ভ্যাকসিন নিতে পারবে এবং তাদের জন্যও ডোজ শিডিউল একই থাকবে। আর যাঁরা এখন প্রেগন্যান্সি ট্রাই করছেন, যাঁরা এক্সপেক্টিং মাদার অথবা যাঁরা এখন প্রেগন্যান্সির জন্য প্ল্যান করছেন, তাঁরাও নিশ্চিন্তে কোভিড ভ্যাকসিন নিতে পারেন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.